সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “বিদেশে ঋণের সুদ বাড়ছেই। প্রতি বছর যখন বাজেট অধিবেশন হয়, আপনারা খেয়াল করবেন উন্নয়ন খাতে যে বরাদ্দ দেওয়া হয়, আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য এইসব গুরুত্বপূর্ণ খাতে আমাদের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা যে বরাদ্দ দেওয়া হয়, তার চাইতেও বেশি টাকা বিদেশী ঋনের সুদ পরিশোধ করতে হয়।
শনিবার (৩০ মে) দুপুরে সিদ্ধিরগরঞ্জর মিজমিজি তালতলা ক্লাব মোড়ে নাসিক ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন ।
এ সময় তিনি আরো বলেন, প্রতি বছর জনগণ যে টাকা পয়সা সরকারকে রাজস্ব দেই, এই ট্যাক্সের টাকা আমাদের দেশের উন্নয়নের কাজে লাগার কথা, আমাদের দেশের ছাত্র-ছাত্রীদের স্কুল-কলেজে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ক্ষেত্রে কাজে লাগানোর কথা, চিকিৎসা ক্ষেত্রে হসপিটালে উন্নত চিকিৎসা ব্যবস্থা তৈরি করার কথা, কিন্তু আমরা সেটা করতে পারছি না। আমরা ওই বিদেশী ঋণের সুদ বহন করতে করতে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি।
তিনি আরো বলেন, স্বৈরাচার সরকার শেখ হাসিনার নেয়া এই ঋণের কারণে আমরা উন্নয়ন থেকে অগ্রগতি থেকে আমরা কিন্তু পিছিয়ে পড়ছি। এই যে মানুষকে অভাবগ্রস্ত করে রাখা, ঋণগ্রস্ত করে রাখা এটা কিন্তু বিদেশী একটা শক্তির একটা ষড়যন্ত্রেরই অংশ। তারা ঋণ দিবে, আমরা ঋণ নির্ভর হয়ে থাকবো এবং আমরা সবসময় তাদেরকে হুজুর হুজুর করবো, আমরা কোনদিন মাথাটা জাগিয়ে কথা বলতে পারবো না। আমরা হয়তো ৫ বছর পরে ১০ বছর পরে এই পৃথিবীতে থাকবো না, আমাদের সন্তানরা থাকবে। আমরা আমরা আমাদের সন্তানদেরকে কেমন দেশ দিয়ে গেলাম? আমরা আমাদের সন্তানদেরকে একটা ঋণগ্রস্ত দেশ আমরা তাদের হাতে দিয়ে গেলাম। তারা কিভাবে এই দেশটাকে উন্নয়ন অগ্রগতিতে নিয়ে যাবে? সুতরাং এটা ভাবার বিষয়।
নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ হালিম জুয়েল, নারায়ণগঞ্জ জেলা বিএনপি সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবু, নাসিক ১নং ওয়ার্ড বিএনপি সিনিয়ার সহ-সভাপতি মুয়াজ হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক মো. নুরউদ্দিন নুর, নাসিক ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান, বিএনপি নেতা মো. সামির আলি, আহম্মদউল্লাহ, যুবদল নেতা গাজী মাসুম, মো. রিপন, মো. রাকিবুল ইসলাম সহ আনেকে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না