মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন-এর পক্ষ থেকে মতলব উত্তর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা আলমগীর সরকার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক অনন্য দৃষ্টান্ত। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কোরবানির এই শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, ঈদ শুধুমাত্র আনন্দের উৎসব নয়, এটি ধনী-গরিবের ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক মহৎ উপলক্ষ। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই কোরবানির প্রকৃত তাৎপর্য।
আলমগীর সরকার বলেন, বর্তমান সময়ে জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব আরও বেশি প্রয়োজন। তাই সকল বিভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি মতলব উত্তর উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন এবং দেশ ও জাতিকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন।
পরিশেষে বিএনপির এই নেতা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানান।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না