
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন-এর পক্ষ থেকে মতলব উত্তর উপজেলা ও গজরা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম লস্কর।
এক আবেগঘন শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক অনন্য শিক্ষা বহন করে। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কোরবানির এই মহিমান্বিত উৎসব মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে।
তিনি বলেন, “ঈদ শুধুমাত্র আনন্দের উৎসব নয়, এটি ধনী-গরিব ভেদাভেদ ভুলে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য সুযোগ। কোরবানির প্রকৃত শিক্ষা আমাদের মানবিক হতে শেখায়।”
সাবেক ছাত্রনেতা শাহ আলম লস্কর আরও বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে জাতীয় ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। তাই সকল বিভেদ ভুলে দেশের উন্নয়ন, শান্তি ও মানুষের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি মতলব উত্তর উপজেলা ও গজরা ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আজহার আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার ঘরে পৌঁছে যাক। মহান আল্লাহ তায়ালা যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন এবং দেশ ও জাতিকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন।”
এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।
পরিশেষে শাহ আলম লস্কর মহান আল্লাহ তায়ালার দরবারে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য, শাহ আলম লস্কর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের রাজুর কান্দি গ্রামের বিশিষ্ট সমাজসেবক হাজী সুরুজ লস্করের সুযোগ্য সন্তান। সৌদি আরবে দীর্ঘদিন প্রবাস জীবন কাটালেও তিনি নিজ এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না