প্রতিদিনের নিউজ:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোড়েলগঞ্জ উপজেলার ৫নং রামচন্দ্রপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাটাবুনিয়া-ডুমুরিয়ার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসাীয় মো. মামুন খান
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসবের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে সমাজে সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হবে।
দেশ ও জাতির কল্যাণ কামনা করে তিনি আরও বলেন, পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। একই সঙ্গে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান। পরিশেষে তিনি ৪নং ওয়ার্ডবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণ। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি পরিবারে। “ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একে অপরের পাশে থাকুন।”
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না