ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী সহিদ উল্যাহ্ (রানা)
- আপডেট সময় : ০৫:০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ৩৪

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ও তরুণ সমাজসেবক মো. সহিদ উল্যাহ্ (রানা) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এটাই আমার প্রত্যাশা। আমি ৩নং ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করছি।”
তিনি আরও বলেন, “সমাজের অসহায়, গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।”
জানা গেছে, সহিদ উল্যাহ্ (রানা) দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি নন্দলালপুর যুব সমাজ কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। যুবসমাজকে সংগঠিত করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইতোমধ্যে এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন।
স্থানীয়দের মতে, সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ ও মানবিক কর্মকাণ্ডের কারণে তরুণ ভোটারদের মধ্যেও তার জনপ্রিয়তা বাড়ছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তার ঈদ শুভেচ্ছা বার্তাও ওয়ার্ডবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।


























