প্রতিদিনের নিউজ:
সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি ও থানা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক, নাসিক ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি এবং নাসিক ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী টিএইচ তোফা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এক শুভেচ্ছা বার্তায়া টিএইচ তোফা বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ভালোবাসা ও মানবতার এক অনন্য শিক্ষা বহন করে। এই ঈদের মূল শিক্ষা হচ্ছে আত্মত্যাগ ও পরস্পরের প্রতি সহমর্মিতা। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব।
তিনি আরও বলেন, “ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করি।”
টিএইচ তোফা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন জান্নাত বাসী করেন এ দোয়া চেয়ে পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর রুহের মাগফিরাত কামনা করেন।
এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানস এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের কল্যাণে তিনি সবসময় কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবেন।
দেশ ও জাতির কল্যাণ কামনা করে তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। একই সঙ্গে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান। শেষে তিনি সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একে অপরের পাশে থাকুন।”
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না