০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এনসিপি নেতা ইদ্রিস আলী, জড়িতদের গ্রেফতারের দাবি

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৩১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / ৩১

Oplus_16908288

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-র ওপর ঝিনাইদহে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এনসিপি মনোনীত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এবং এনসিপির মতলব উত্তর উপজেলার যুগ্ম আহ্বায়ক মো. ইদ্রিস আলী।

এক বিবৃতিতে তিনি বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা শুধু একজন রাজনৈতিক নেতার ওপর আঘাত নয়, এটি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত।

তিনি আরও বলেন, ঝিনাইদহে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, তা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য অশনিসংকেত। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মো. ইদ্রিস আলী অভিযোগ করেন, রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বিরোধী মতকে দমন করার অপচেষ্টা কখনো সফল হবে না। তিনি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জানা যায়, ঝিনাইদহে একটি রাজনৈতিক কর্মসূচি চলাকালে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালানো হয় এবং তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। এ ঘটনায় দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ঘটনার প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। দলটির নেতারা হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী বাদী হয়ে ১১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন বলেও জানা গেছে। এছাড়া হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-সহ বিভিন্ন রাজনৈতিক দল নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এনসিপি নেতা ইদ্রিস আলী, জড়িতদের গ্রেফতারের দাবি

আপডেট সময় : ১০:৩১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬