সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ৪নম্বর ওয়ার্ডের টাইগার মিল‘স মাঠে অয়োজিত অস্থায়ী কুরবানির পশুর হাটের দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেলে হাটের প্রধান হাসলি ঘরে এ মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইজারাদার যুবদল নেতা মাহবুব হোসেন এ গরু ছাগলের হাটের আয়োজন করেন।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি সেলিম মহামুদ, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের আহবায়ক টিএইচ তোফা, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হাজী কবির হোসেন, বিএনপি নেতা মফিজুল হক, ছাত্রদল নেতা আব্দুল কাদির জিলানী হিরা, যুবদল নেতা মো. ইব্রাহিম, জয়নাল আবেদীনের সার্বিক তত্ত্বাবধানে এ হাটের উদ্বোধনী দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মুসলেহ উদ্দিন, সেলিম মোল্লা, আনোয়ার হোসেন ও সোহেল সহ বিভিন্ন জেলা থেকে আগত গরুর বেপারীগণ। মাহফিলে মোনাজাত পরিচানা করেন, মাওলানা আলাউদ্দিন নুরী।
জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি বলেন, বেপারীদের স্বার্থ রক্ষা ও সাধারণ মানুষের জন্য কুরবাণীর পশু ক্রয় করার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হাটের মূল লক্ষ্য। নিরাপদ ও সুন্দর পরিবেশে যাতে মানুষ কুরবাণীর পশু ক্রয় করতে পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ইজারাদার মাহবুব হোসেন বলেন, আমাদের হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থ্রা গ্রহণ করা হয়েছে। হাটজুড়ে স্বেচ্ছাসেবক টিম, সার্বক্ষণিক নিরাপত্তা তদারকি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে পরিচ্ছন্নতা কার্যক্রমের ব্যাবস্থা করা হয়েছে। পাশাপাশি যানজট নিরসনে আলাদা পার্কিং ব্যবস্থা ও হাটের প্রবেশপথ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না