মো. রাছেল:
চাঁদপুরের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গানম্যান আনসার সদস্য শাহ মনিরকে মাদকসহ আটক করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার,১৯ মে কচুয়া পৌরসভার কড়ইয়া মৎস আড়ৎ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শাহ মনিরের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার ৫নং পার্বতী ইউনিয়নের হিলা বাইচা মোল্লাবাড়ির এলাকার শাহ আলম ও নয়ন বেগমের ছেলে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ইউএনওর কার্যালয়ে ডিউটি শেষ করে কড়ইয়া মাছের আড়ৎ যায় মনির । এসময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছে ইয়াবা ট্যাবলেট দেখতে পায়। পরে কচুয়া থানার পুলিশকে খবর দেয় স্থানীয়রা, পুলিশ মাদকসহ আটক কচুয়া থানা নিয়ে আসে।
এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, আনসার সদস্য শাহ মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না