সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
দোয়া ও মিলাদের মধ্যে দিয়ে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উওরপাড়া দশপাইপ সংলগ্ন বালুর মাঠের কুরবানির পশুর হাটের কার্যক্রম শুরু করা হয়েছে।
বুধবার (২০ মে) বিকালে কুরবানির পশুর হাটে মিলাদ ও দোয়ার মাধ্যমে এ হাটের কার্যক্রম শুরু করা হয়।
দোয়া ও মিলাদ শেষে হাটের ইজারাদার রফিকুল ইসলাম শিপলু বলেন আমাদের পশুর হাটে সর্বাক্ষণিক নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারাহ নিশ্চিত করা। জাল নোট শনাক্তকরন, আধুনিক পদ্ধতিতে হাসিল আদায়সহ সকল ধরনের সু-ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া সার্বক্ষনিক পশু চিকিৎসা ব্যবস্থা, হাটে পশু আনতে কেউ যাতে হয়রানির শিকার না হয় এর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
হাটের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন, নজরুল ইসলাম মিন্না, রুহুল আমিন, উকিল উদ্দিন।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আয়েত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব, বীর মুক্তিযোদ্ধা সফর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা জুলহাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, দেলোয়ার প্রধান, জুয়েল প্রধান, নুর হোসেন, জি,এম, নুর আলম, রাজু আহম্মেদ, নাদিম সিকদার, হাবিবুর, আলী নূর, নাঈম, শাওন, কাইয়ুম, ওবায়দুর রহমান, আমজাদ হোসেন, মোশারফ হোসেন, আব্দুল জব্বার ও বশির উদ্দিনসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না