চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম শোশালিয়া গ্রামের আবুল কাশেম তার ছেলে আবদুল কাদের (৩৫) এর বিরুদ্ধে তাকে মারধর সহ বাড়ি থেকে উচ্ছেদ, তার সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে তিনি গত রোববার বিকেলে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
গত সোমবার বিকেলে আবুল কাশেম চাটখিল প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে তার উপর মারধর ও নির্যাতনের বর্ণনা দেন। এ সময় তিনি বলেন, গত বছরের ২৫ ডিসেম্বর হতে তার ৩য় ছেলে আবদুল কাদের তার সাথে খারাপ আচরণ, সম্পত্তি আত্মসাৎ ও পরিবারের অন্যান্যদের মারধর করে আসছে। এ বিষয়ে স্থানীয়ভাবে বিভিন্ন সময় শালিশ বৈঠক হলেও তিনি কাহারো কথার তোয়াক্কা না করে নিপিড়ন ও নির্যাতন করেই আসছে। তাই বাধ্য হয়ে এ নির্যাতন থেকে রক্ষার জন্য তিনি এ অভিযোগ করেছেন বলে জানান। স্থানীয় সূত্রে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এই ব্যাপারে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।
এই বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মোন্নাফের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না