
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন তরুণ সমাজসেবক মো. সহিদ উল্যাহ্ (রানা)। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে নিজের প্রার্থিতার কথা তুলে ধরছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওয়ার্ডের বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন রানা। ছাত্রজীবন থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, অসহায়দের সহযোগিতা এবং তরুণদের সংগঠিত করার মাধ্যমে এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন তিনি।
মো. সহিদ উল্যাহ্ (রানা) বলেন, আমি জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করতে চাই। বিশেষ করে গরিব, অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই হবে আমার মূল লক্ষ্য। জনগণের দোয়া ও সমর্থন পেলে ৩নং ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত ও মাদকমুক্ত আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।
তিনি আরও বলেন, জনগণের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করতে চাই। ব্যক্তি স্বার্থ নয়, ওয়ার্ডবাসীর কল্যাণই হবে আমার অঙ্গীকার।
জানা গেছে, সহিদ উল্যাহ্ (রানা) নন্দলালপুর যুব সমাজ কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষের সহযোগিতা, যুব উন্নয়ন ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তিনি।
এদিকে স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তরুণ ও কর্মীবান্ধব প্রার্থী হিসেবে ইতোমধ্যে এলাকায় জনপ্রিয়তা অর্জন করেছেন রানা। সাধারণ মানুষের সঙ্গে তার সহজ যোগাযোগ ও মানবসেবামূলক কর্মকাণ্ডের কারণে দিন দিন তার প্রতি জনসমর্থন বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।
ওয়ার্ডের সচেতন মহলের মতে, নির্বাচনী মাঠে নতুন প্রজন্মের নেতৃত্ব ও সমাজসেবামূলক ভাবমূর্তির কারণে এবারের নির্বাচনে আলোচনায় রয়েছেন সহিদ উল্যাহ্ (রানা)।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না