সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ সোহেল রানা (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। রবিবার (১৮ মে) দুপুরে র্যাব-১১ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শনিবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা ‘১০ তলা’ এলাকায় একটি ঢাকাগামী পরিবহন থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা ‘১০ তলা’ এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে। এসময় চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী এশিয়া পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা সোহেল রানাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার সোহেল রানা কুমিল্লার সদর দক্ষিণ থানার জঙ্গলপুর এলাকার শাহাজাহানের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তিনি কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে মাদকের বড় চালান সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
র্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, “গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।"
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না