মুখলেছুর রহমান হীরা :
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ায় অয়ন কান্তি রায় নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে (১৩ মে) নেত্রকোনা জেলা সদর থেকে তাকে আটক করা হয়। আটককৃত অয়ন কান্তি রায় বাউসি ইউনিয়নের পাঁচ রুহি শেখের পাড়া গ্রামের মিলন কান্তি রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অয়ন ক্লান্তি রায় নিজের ফেসবুকের একটি পোস্টে মুসলমানদের শেষ নবী হযরত মুহাম্মদ সাঃ এর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তায়ালা আনহাকে নিয়ে অবমাননাকর লিখে পোস্ট করেন। ফেসবুকের ওই পোস্টটি গত ১৩ মে বুধবার ধর্মপ্রাণ মুসলমানদের দৃষ্টিগোচর হলে ক্ষোভ ছড়িয়ে পরে। ক্ষুব্ধ জনতা অয়ন ক্লান্তি রায়ের গ্রেপ্তার ও বিচার দাবিতে ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকে।এলাকাবাসী প্রতিবাদ জানালে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।
পরবর্তীতে রাতেই নেত্রকোনা সদর থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, ‘ধর্ম নিয়ে কটূক্তিমূলক ও বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না