নিজস্ব সংবাদদাতা:
নোয়াখালীর চাটখিল উপজেলার সানোখালি গ্রামের কাজী নাছিরুল আলমের মৎস্য খামারে বিষ প্রয়োগ করে প্রায় ২২ লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নাছিরুল আলম বাদী হয়ে গত সোমবার বিকেলে একই বাড়ির ৪ জনের বিরুদ্ধে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, কাজী নাছিরুল আলমদের সাথে একই বাড়ির কাজী রাজুদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিরোধ রয়েছে। এই বিরোধ কে কেন্দ্র করে তাঁরা নাছিরুল আলমের ক্ষতি সাধনে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতের আঁধারে কাজী রাজু (৩৫) কাজী মহসিন (২৮) কাজী শাহজাহান (৬০) ও ফারজানা ইয়াসমিন (৩৬) মৎস্য খামারে বিষ প্রয়োগ করেছে। তাদেরকে রাতে খামারের আশপাশে চলাফেরা করতে খামারের পাহারাদার মোঃ আনোয়ার হোসেন দেখেছেন।
অভিযোগে নাছিরুল আলম আরো বলেন, তাঁর গরুর খামারের ক্ষতিসাধন সহ তার পরিবারের লোকজনের ক্ষতিসাধনের আশঙ্কা করছেন তিনি। তিনি বিষ প্রয়োগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবী জানিয়েছেন।
এই ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ এর সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না