মুখলেছুর রহমান হীরা:
নেত্রকোনার বারহাট্টায় শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীদের যৌন সহিংসতা মুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১১ মে সকাল ১০.০০ঘটিকায় বারহাট্টা প্রেসক্লাবের সামনে নারী প্রগতি সংঘের বারহাট্টা সদর ইউনিয়েন কমিউনিটি ফোরাম, ইয়ুথ গ্রুফ ওRWVL- B প্রকল্পের নারী ও কিশোরী সার্কেলের উদ্দ্যেগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বারহাট্টা সদর ইউনিয়ন কমিউনিটি ফোরামের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান হীরার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য নারী প্রগতি সংঘের বারহাট্টা শাখার ব্যবস্থাপক সুরজিৎ কুমার ভৌমিক,বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, RWVL-B প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার দূর্গা রাণী সাহা,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, কমিউনিটি ফোরামের সদস্য কোকিলা,বিআরডিবি বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ওয়ারেজ উদ্দিন, নারী প্রগতি উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম মাজু সহ প্রমুখ।
এসময় বক্তব্য বলেন সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যৌন সহিংসতা মুক্ত নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে হবে।যৌন হয়রানি বন্ধে মহামান্য হাইকোর্টের নীতিমালার কার্যকর বাস্তবায়নে মনিটরিং ব্যবস্থা জোর করা সহ দ্রুত রায় কার্যকর করতে হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না