সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
গত ৮ মে সাভার গণস্বাস্থ্য পিএইচএ কনভেনশন সেন্টারে বিশেষ সাংগঠনিক সম্মেলনে গণসংহতি আন্দোলনের ২১ সদস্যের সম্পাদকমণ্ডলী ও ২১৫ সদস্যের জাতীয় পরিষদের সদস্যবৃন্দের নাম ঘোষণা করে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এতে নারায়ণগঞ্জ মহানগর কমিটির আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সদস্য সচিব করা হয় মোহাম্মদ সোহাগকে।
এর মধ্য দিয়ে জনগণের সকল অধিকার রক্ষায় সিদ্ধিরগঞ্জের মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিয়োজিত থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মোহাম্মদ সোহাগ জানান, সম্মেলনের দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনে সারা দেশ থেকে আগত প্রতিনিধিবৃন্দ দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে দলের গঠনতন্ত্র সংশোধন করেন ও নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।
তিনি বলেন, আমাদের আকাঙ্ক্ষা হলো জনগণের স্বার্থে পরিচালিত হয় এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা। আমরা সেই লক্ষ্যে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো এবং জনগণের সমর্থন নিয়েই আমরা আমাদের এই সমাজ ও রাষ্ট্র পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবো।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না