প্রতিদিনের নিউজ:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অনুমোদনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল রাহাত। দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এই নেতা আন্দোলন-সংগ্রামের মাঠে সাহসী ও ত্যাগী ভূমিকা রেখে সংগঠনের আস্থাভাজন হিসেবে পরিচিতি লাভ করেছেন।
রাজনৈতিক জীবনে একাধিক মামলা, কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েও তিনি কখনো সাংগঠনিক কার্যক্রম থেকে সরে যাননি। দলীয় সূত্রে জানা গেছে, বিগত শাসনামলে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে বিভিন্ন হয়রানিমূলক মামলার সম্মুখীন হতে হয়। চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই ছাত্রনেতার বিরুদ্ধে হাজীগঞ্জ থানার রেলওয়ে সংক্রান্ত জিআর ২/১৫ এসটিসি-৬৯, জিআর ২৯৩/১৪ এবং জিআর ৬/১৫ মামলায় কারাবাসের ঘটনাও রয়েছে।
রাজনীতির পাশাপাশি তিনি বর্তমানে টেলিভিশন মিডিয়ায় অ্যাসোসিয়েট প্রডিউসার হিসেবে কর্মরত রয়েছেন। সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি মিডিয়া অঙ্গনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ আল রাহাত বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, বরং দীর্ঘ রাজনৈতিক পথচলার সহযাত্রী, শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীদের সম্মিলিত ভালোবাসা এবং আস্থার প্রতিফলন।
তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন তার রাজনৈতিক অভিভাবক ও বড় ভাই মহিউদ্দিন আলম এবং সালমান খান-এর প্রতি। তাদের দিকনির্দেশনা, সহযোগিতা ও অভিভাবকসুলভ স্নেহ তার রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি।
এছাড়াও তিনি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান মরহুম আব্দুর রহমান মিজি এবং নাদিম উল্লাহ নাদিম-এর প্রতি। তাদের আদর্শ, অনুপ্রেরণা ও রাজনৈতিক শিক্ষা তার চলার পথকে শক্তিশালী করেছে বলে তিনি মন্তব্য করেন।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সংগ্রামী সভাপতি শামীম মাহমুদ-এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আব্দুল্লাহ আল রাহাত। তিনি বলেন, সভাপতির নেতৃত্ব, আস্থা ও সাংগঠনিক সহযোগিতা এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে বড় ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, ছাত্রদলের আদর্শ বাস্তবায়ন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ছাত্রসমাজের অধিকার আদায়ে আমি নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে কাজ করে যেতে চাই। সংগঠনের সকল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করছি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না