সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জে চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশন কার্যালয়ে চলে এ চিকিৎসা প্রদান।
চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি মাসুম প্রধান ও সাধারণ সম্পাদক সুমন প্রধানের সার্বিক সহযোগিতায় উক্ত চক্ষু চিকিৎসা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মেরাজ গাজী, সাংগঠনিক সম্পাদক হাসনাত মৃধা , চাষাড়া ইসলামিয়া চক্ষু হাসপাতালের পরিচালক সেলিম ওসমান রনি ও রকি সরকারসহ আরো অনেকে।
এসময় চোখে কম দেখা, চোখে ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া, চোখ ফুলে যাওয়া, চোখ ব্যাথা করা, চোখ দিয়ে পনি পড়া, চোখ চুলকানো ও চোখের পাওয়ার সমস্যার রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। উক্ত চিকিৎসা সেবা পরিচালনা করেন চাষাড়া ইসলামিয়া চক্ষু হাসপাতাল।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না