চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
গত (৪ মে) ঢাকায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদেরকে “দালাল” বলে আখ্যায়িত করা ও তাদের গ্রেফতারের প্রতিবাদে "ফারিয়া" চাটখিল উপজেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে চাটখিল প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ফারিয়ার চাটখিল উপজেলা সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নজির আহমেদ হারুনসহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভা শেষে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে প্রতিনিধিদেরকে “দালাল” আখ্যায়িত না করে তাদেরকে সম্মানের সাথে কাজ করার পরিবেশ সৃষ্টি করাসহ পাঁচ দফা দাবি তারা প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না