মোঃ রাছেল:
চাঁদপুরের কচুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নাজমুল হুদার তত্ত্বাবধানে এই টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী কমিশনার ও পুলিশ লাইন্স চাঁদপুরের একটি চৌকস দল অংশ নেয়। এসময় কচুয়া উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা।
সাজাপ্রাপ্তরা হলেন, শরীফ হোসেন (৩০), আরিফ হোসেন (২৮), মীর হোসেন (৬০), আলমগীর হোসেন (৪৬) এবং শিউলি বেগম (৪০)।
অভিযান শেষে পরিচালিত মোবাইল কোর্টে আসামিদের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে নিম্নোক্ত রায় প্রদান করা হয়।
শরীফ ও আরিফ হোসেন প্রত্যেককে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড। মীর হোসেন ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড। আলমগীর ও শিউলি বেগম প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭ হাজার টাকা অর্থদণ্ড।
অভিযান চলাকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ইন্সপেক্টর) আবু রেজা, মেহেদী হাসান এবং সোহেল রানাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না