আল-আমিন ভূঁইয়া, মতলব প্রতিনিধি:
মতলব পৌরসভার ৪ নং ওয়ার্ডের মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সমাবেশ সোমবার (৪ মে) চরমুকুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপজেলা মাদক বিরোধী প্রতিরোধ কমিটির প্রধান সমন্বয়ক ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ হাফিজুর রহমান মানিক বলেন, এ সাহসী পদক্ষেপ নেয়ার জন্য মাদক বিরোধী প্রতিরোধ কমিটিসহ সকল উদ্যেক্তাদের ধন্যবাদ জানান।এভাবে যুব সমাজ প্রত্যেকটি এলাকা ও মহল্লা থেকে এগিয়ে আসলে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করলে সব ধরনের অপরাধ নির্মুল করা সম্ভব হবে। ওসি হাফিজুর রহমান মানিক আরও বলেন,আপনাদের মতো সকল এলাকার মানুষ ঐক্যবদ্ধ থাকলে মাদকের অস্তিত্ব বিলিন হয়ে যাবে।
প্রতিরোধ কমিটির সদস্যদের উদ্দেশ্য তিনি বলেন, আপনাদের নিজেদের মধ্যে শতভাগ সচ্ছতা থাকতে হবে। তাহলেই আপনাদের মিশন সফল হবে।এলাকায় মাদক ব্যবসায়ী এবং সেবনকারীকে মাদকসহ হাতে নাতে পেলে আটক করে রেখে পুলিশকে খবর দিবেন এবং পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিবে।পুলিশ গাফিলতি করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।তবে কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না।আপনাদের এগিয়ে আসাই আমাদের কাজের শক্তি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা জাকির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়া সংগঠক ফয়সাল আহমেদ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না