সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরির্দশন করেছেন নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগা) আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান। সোমবার (৪ মে) সকালে জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি পরির্দশন করেন এবং কেন্দ্রটি ঘুরে ঘুরে দেখেন।
এসময় এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, আপনারা যে দাবি করেছেন জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি ৫০ শয্যা হাসপাতার করার, আমি চেষ্টা করব আপনাদের কাছে আমি সহযোগিতা চাই। আমার যে নির্বাচনী ৪টা প্রতিশ্রুতি ছিলো আমি যেন সিদ্ধিরগঞ্জ বাসীর জন্য পূরন করতে পারি তার জন্য আপনাদের কাছে দোয়া চাই।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুলেয়, ইকবাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান, ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ও রাকিব প্রধানসহ আরো অনেকে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না