মোঃ রাছেল :
চাঁদপুরের কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাশেম আলী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার (৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পালগিরি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কাশেম আলী ওই গ্রামের লতিফ কনট্রাক্টর বাড়ির ফয়েজউদ্দিনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, ফজরের নামাজ পড়ে কাশেম আলী ও তার স্ত্রী সকালে তার নিজ প্রজেক্ট পরিদর্শনে যান। সেখানে আগে থেকেই ছিঁড়ে পড়ে থাকা বা লিক হওয়া বিদ্যুতের তারের সাথে অসাবধানতাবশত জড়িয়ে পড়েন তিনি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ জহিরুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই কাশেম আলীর মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
এব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না পাওয়ায়, একটি অপমৃত্যু মামলা দায়ের করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না