সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
মহান মে দিবসে কাসসাফ শপিং সেন্টার বন্ধ রাখার দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মার্কেটের কর্মচারীরা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে শ্রমিকরা চিটাগাংরোড এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমিকদের অধিকার ও মর্যাদার দিন হলেও কাসসাফ শপিং সেন্টার কর্তৃপক্ষ মার্কেট খোলা রেখে শ্রমিকদের কাজ করতে বাধ্য করেছে। এতে শ্রম আইন ও শ্রমিকদের অধিকার লঙ্ঘন করা হয়েছে বলে দাবি করেন তারা।
বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন শ্রমিক বলেন, “সারা বিশ্বের মতো বাংলাদেশেও শ্রমিক দিবস পালন করা হচ্ছে। অথচ আমাদের ছুটি না দিয়ে কাজে আসতে বাধ্য করা হয়েছে। তাই আমরা মার্কেট বন্ধের দাবিতে রাস্তায় নেমেছি।”
এ বিষয়ে কাসসাফ শপিং সেন্টার ব্যবসায়ী সংগঠনের সভাপতি মো. সোহেল আহমেদ বলেন, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মহান মে দিবসে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোনো মালিক চাইলে দোকান খোলা রাখতে পারবেন, কিন্তু কোনো কর্মচারীকে কাজে বাধ্য করা যাবে না।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না