প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জের কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন পোর্টালে ‘গোদনাইলের নতুন আতঙ্ক জামির ও মাসুম প্রধান গং’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি ও বিএনপির নেতা মাসুম প্রধান। একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে সংবাদ কর্মীদের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উদ্বুদ্ধ করেছে উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা প্রকাশ করেছেন। পাশাপাশি সংবাদ প্রকাশে সংবাদ কর্মীদের বস্তুনিষ্ঠ হওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, গোদনাইল ও আশেপাশের এলাকাকে অশান্ত করার পায়তারা করছে জামির ও মাসুম প্রধান। ক্রসফায়ারে নিহত আলোচিত রকমত বাহিনীর কাউন্টার প্রধান জামির প্রধানের নেতৃত্বে আবার মাথাচাড়া দিয়ে উঠছে তারা। রকমতের রেখে যাওয়া বিশাল অস্ত্রভান্ডার পুরোটাই নিয়ন্ত্রণে নিয়ে যায় জামির প্রধান এবং সেই অস্ত্রগুলোর অপব্যবহার করছে তারই চাচাতো ভাই মাসুম প্রধান ও তার বাহিনীর সদস্যরা। ৫ই আগষ্টের পর আত্মগোপনে থাকা এরা দুইজন প্রভাবশালী কিছু ব্যক্তির সহযোগিতায় এলাকায় গার্মেন্টস, জুট, নিরীহ মানুষের জমি দখল এবং মাদকের রমরমা ব্যবসা শুরু করেছে। ৮নং ওয়ার্ডের রপ্তানীমুখী জুট ব্যবসা অস্ত্রের মুখে ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে জামির ও মাসুম প্রধান।
মাসুম প্রধান এক বিবৃতিতে বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সাধারণ কর্মী। আমি পূর্বে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য, নাসিক ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বর্তমানে বিএনপির রাজনীতির সাথে সক্রিয় রয়েছি। বিগত কিছুদিন যাবৎ সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ নামে একটি ফেইজবুক পেইজ থেকে আমার রাজনৈতিক ও ব্যবসায়ীক কমিটি নিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এছাড়া, নারায়ণগঞ্জের কিছু স্থানীয় পত্রিকা ও অনলাইন পোর্টালে এসব সংবাদ আকারে প্রকাশ করা হচ্ছে।
তিনি বলেন, প্রকাশিত এসব তথ্য মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্যে প্রনোদিত, হয়রাণী ও ষড়যন্ত্রমূলক। একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে আমাকে সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গণে আমাকে হেয় প্রতিপন্ন করার লক্ষে জাতীর দর্পন সংবাদকর্মীদের মিথ্যা ও ভুল তথ্য প্রচারে উদ্বুদ্ধ করছে। আমি সংবাদ কর্মীদের এসব বিষয়ে অনুসন্ধান করে সত্য উন্মোচণ করার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে সংবাদ প্রকাশে আরো দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ হওয়ার আহ্বান জানাচ্ছি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না