মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় তীব্র তাপদাহের মধ্যে এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের পাশে মানবিক উদ্যোগ নিয়েছে সামাজিক, মানবিক ও সেচ্ছাসেবী সংগঠন নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব।
রবিবার (২৬ এপ্রিল) নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় আগত পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীসহ উপস্থিত মানুষের মাঝে ঠান্ডা পানি ও ওরাল স্যালাইন বিতরণ করা হয়। প্রচণ্ড গরমে স্বস্তি দিতে এ উদ্যোগ নেয় সংগঠনটি।
সংগঠনের উপদেষ্টা সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. জহিরুল ইসলামের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।
স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে এ ধরনের সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। পরীক্ষার্থীদের কল্যাণ কামনায় দোয়া চেয়েছে সংগঠনটি।
নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের প্রতিষ্ঠাতা নাজমুল হাসান রোকন বলেন, তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব। আমরা শুধু সেই চেষ্টা করেছি। এই গরমে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বস্তি দিতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।
তিনি আরও জানান, সংগঠনটি নিয়মিতভাবে সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না