সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিদ্ধিরগঞ্জ থানা শাখার নবনিযুক্ত সভাপতি মোঃ আসলামকে বরণ করে নিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়স্থ মা হসপিটাল অ্যান্ড ল্যাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সহ-সভাপতি খন্দকার কুতুবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মোঃ ফিরোজ আলম ও মো. হাবিবুর রহমান।
সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদ আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রেদওয়ানুল ইসলাম এবং কার্যকরী সদস্য মো. মাসুদ শেখ।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল সংগঠনের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ, অনৈতিক কার্যকলাপ ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সাবেক সভাপতি মো. আবদুল জব্বারকে বহিষ্কার করা হয়। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল ইসলাম স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না