
মমিনুল ইসলাম, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ‘ডিবেটার হান্ট ২০২৬’ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। বালক ও বালিকা শাখা মিলিয়ে মোট ১৬টি দলের ৪৮ জন বিতার্কিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।
২৪ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত প্রথম দিনের পর্বে গ্রুপ রাউন্ডসহ মোট ৪টি রাউন্ডের বিতর্ক অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিটি দল ৩টি করে বিতর্কে অংশ নেয়। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কার্যক্রম সম্পন্ন হয়।
[caption id="attachment_51259" align="aligncenter" width="1600"]
কেএফটি কলেজিয়েট স্কুলে আয়োজিত ‘ডিবেটার হান্ট ২০২৬’ প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে অতিথিবৃন্দ।[/caption]
পরদিন ২৫ এপ্রিল শনিবার সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। জমজমাট ফাইনাল পর্বে তিতাস হাউজের টিম ‘ব্ল্যাক পিংক’ গোমতী হাউজের ‘ডার্ক ওরিয়র্স’ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনালে ‘ডিবেটর অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন ডার্ক ওরিয়র্স দলের সুফিয়া মুকুল রোজা। এছাড়া যৌথভাবে ‘ডিবেটর অব দ্য টুর্নামেন্ট’ হন মেঘনা হাউজের টিম ‘মাদার অব ড্রাগনস’-এর ফাহমিদা এবং টিম ‘ব্ল্যাক পিংক’-এর সায়বা ইসলাম নূর।
ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার কে এম ইশমাম। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্ব ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাব জাতীয় পর্যায় অতিক্রম করে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের প্রতিনি

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল। তিনি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে কেএফটি কলেজিয়েট স্কুল সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের আগ্রহ ও অবদানে প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে বালক ও বালিকা শাখায় দুটি আধুনিক সুবিধাসম্পন্ন পাঠাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর একটি মরহুম শিক্ষক ওয়ালি উল্লাহ্ পাটোয়ারী স্যারের নামে এবং অপরটি প্রতিষ্ঠাতা মহোদয়ের পিতামহ মরহুম আঃ রহমান মোল্লার নামে উৎসর্গ করা হবে।
কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের মডারেটর ও প্রভাষক মেহেদী হাসান দুই দিনব্যাপী এ বৃহৎ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না