
মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৭ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। ২ বছর মেয়াদি এ নির্বাচনে সভাপতি পদে মোঃ সফিকুল ইসলাম রানা এবং সাধারণ সম্পাদক পদে সুমন আহমেদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার নুর মোহাম্মদ খান শুক্রবার (২৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
সহ-সভাপতি পদে মোঃ জহিরুল হাসান মিন্টু ও মোঃ জাকির হোসেন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ শাহীন আলম ও মোঃ লিয়াকত হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ তাইজুল ইসলাম সাগর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিশন জানায়, তফসিল অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র দাখিল ও যাচাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়। নির্ধারিত সময়ে মনোনয়নপত্রের কপি জমা না দেওয়ায় কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
অন্যদিকে কোষাধ্যক্ষসহ কয়েকটি পদে কেউ প্রার্থী না হওয়ায় সেগুলো শূন্য রয়েছে। এসব পদ পরবর্তীতে কার্যকরী কমিটি পূরণ করবে বলে জানানো হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না