সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে মাসিক বৈঠক যথাযথ শৃঙ্খলার সাথে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি ক্যানেল এলাকার বাশবাড়ি রেস্টুরেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. শাহিদুর রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাফেজ মাহাদী হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুল করিম, প্রচার সম্পাদক মুহাম্মাদ রিয়াজুল ইসলামসহ সংগঠনের সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বৈঠকে নেতৃবৃন্দ সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের পাশাপাশি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
এসময় নির্বাচন পরবর্তী এই গুরুত্বপূর্ণ সময়ে সংগঠনের ভিত্তিকে আরও সুদৃঢ় করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভাপতি মো. শাহিদুর রহমান তাঁর বক্তব্যে সকল দায়িত্বশীলদের প্রতি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা,ঐক্য ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
পরিশেষে, সংগঠনের সার্বিক অগ্রগতি, কল্যাণ ও সফলতা কামনা করে মোনাজাতের মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না