রবিউল আলম:
গাজীপুর মহানগরীর পূবাইলে অটো চোর চক্রের মূল হোতা এমরান (৩৪) হোসেন কে সিলেট থেকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানা পুলিশ।
মঙ্গলবার রাতে সিলেটের বিশ্বনাথ থানাধীন তবলপুর এলাকায় অভিযান পরিচালনা করা তাকে আটক করা করা হয় ।
অভিযুক্ত এমরান হোসেন নোয়াখালী জেলার চাটখিল থানা এলাকার মনোহারপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে, বর্তমানে সে পূবাইলের তালটিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছিলো।
এ সময় এমরান হোসেনের কাছ থেকে দুইটি চুরির অটো ও চুরি করার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানিয়েছে পূবাইল থানা পুলিশ,অভিযোগ আছে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে আটো চুরি করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে তা বিক্রি করতো এই চোর চক্রের সদস্যরা।
পূবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, মামলার অন্য আসামীদের আটকে পুলিশ তৎপর রয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না