বিনোদন ডেস্ক:
দীর্ঘদিন পর্দায় উপস্থিতি কমলেও নতুন পরিকল্পনা নিয়ে এবার সামনে এগোতে চান চিত্রনায়িকা অপু বিশ্বাস। জানালেন কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির সাথে কাজ করার আগ্রহের কথা।
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন অপু বিশ্বাস। সেখানে তিনি জানান, একজন শিল্পীর ক্যারিয়ারে পরিচালকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তার মতে, পরিচালকই একজন শিল্পীকে নির্বাচন করেন এবং সেই সিদ্ধান্তের মধ্য দিয়েই শিল্পীর পথচলা তৈরি হয়।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে অপু বলেন, দেশের চলচ্চিত্রে তিনি ইতোমধ্যেই অনেক গুণী নির্মাতার সাথে কাজ করার সুযোগ পেয়েছেন। এফ আই মানিক, আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলাম এবং সোহানুর রহমান সোহানের মতো নির্মাতাদের সাথে কাজ করে তার অনেক স্বপ্ন পূরণ হয়েছে।
তবে এখন নতুন করে কলকাতার সিনেমায় কাজ করতে চান এই অভিনেত্রী।
বিশেষ করে সৃজিত মুখার্জির নির্মাণশৈলী তাকে মুগ্ধ করেছে বলে জানান তিনি।
অপু বিশ্বাস বলেন, ‘সুযোগ, সময় এবং গল্পের প্রয়োজন হলে যদি কখনও সৃজিত মুখার্জি আমাকে ভাবেন বা প্রস্তাব দেন, তাহলে অবশ্যই সেই সুযোগ গ্রহণ করতে চাই।’
এদিকে বর্তমানে দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। একটি ‘দুর্বার’ এবং অন্যটি ‘সিক্রেট’।
এরমধ্যে ‘দুর্বার’ সিনেমার প্রায় ৬০ শতাংশ এবং ‘সিক্রেট’ সিনেমার ৪০ শতাংশ শুটিং শেষ হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না