
চাঁদপুরের মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নের নতুন হাপানিয়া এলাকায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেরী বাঁধের ওপর থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৯ এপ্রিল) বিকেলে নতুন হাপানিয়া দেওয়ান বাড়ির সামনে বেরী বাঁধের ওপর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মৃত ব্যক্তি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না