সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
প্রধান অতিথি বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ এসএস সি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন। এ সময় তিনি বিদ্যালয়ে ১২টি সমস্যা সমাধানের আশ্বাসসহ শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং বিভিন্ন সহায়তা বাস্তবায়িত করার আশ্বাস প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই রাজু, থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মহিউদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক, শিক্ষানুরাগী, সমাজসচেতন ব্যক্তি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না