প্রতিদিনের নিউজ:
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সিদ্ধিরগঞ্জের সর্বস্তরের জনগণসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক এবং নাসিক ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ শাহাজালাল কালু।
নববর্ষ উপলক্ষে দেওয়া এক বাণীতে যুবদল নেতা শাহাজালাল কালু বলেন, “১৪ এপ্রিল পহেলা বৈশাখ, বাংলা সনের প্রথম দিন। এই নববর্ষের উষ্ণ লগ্নে সিদ্ধিরগঞ্জের শান্তিপ্রিয় জনগণসহ বিএনপির নেতাকর্মীদের বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই দিন থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার উদ্দীপনা। অতীতের গ্লানি, দুঃখ ও কষ্টকে পেছনে ফেলে নতুন আশা-আকাঙ্ক্ষা নিয়ে বাংলা নববর্ষের আগমন ঘঠুক। নতুন বছরের সূচনা সকলের জীবনে বয়ে আনুক সম্প্রীতি, শান্তি ও সমৃদ্ধি।
তিনি আরও বলেন, বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটি একটি সর্বজনীন ও অসাম্প্রদায়িক উৎসব। প্রতিবছর পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতি ও জাতিসত্তার বিকাশে নতুন প্রেরণা জোগায়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না