
কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত আনুমানিক সোয়া তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ট-১৩-১২০৯) নিয়ন্ত্রণ হারিয়ে দাউদকান্দি থানাধীন হাসানপুর এলাকার পাশে রাস্তার নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন যাত্রী নিচে চাপা পড়ে যান।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জন অজ্ঞাতপরিচয় পুরুষ নিহত হন। আহত ৬ জনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখে। অফিসার ইনচার্জ (ওসি) হাইওয়ে জানিয়েছেন,
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না