প্রতিদিনের নিউজ :
চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৭ এপ্রিল শুরু হবে। ওইদিন রাতে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার,১২ এপ্রিল সচিবালয়ে হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
হজ ফ্লাইট কবে উদ্বোধন হবে, জানতে চাইলে ধর্মমন্ত্রী বলেন, ‘আগামী ১৭ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন।’
‘সভায় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কীভাবে হাজিদের খেদমত করতে হবে, কীভাবে আল্লাহর মেহমানদের খেদমত করতে হবে। উনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, হাজিদের ওপর কোনো অন্যায়, অপরাধ, অবিচার সহ্য করা হবে না,’ যোগ করেন শাহ মোফাজ্জাল হোসাইন।
প্রধানমন্ত্রী হজযাত্রীদের ব্যাপারে অত্যন্ত সচেতন জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, ‘উনি দু-একদিনের মধ্যে হাজ ক্যাম্পে যাবেন, যে ক্যাম্পে হাজিরা এসে উঠবেন। উনি নিজে থেকেই সেখানে যাওয়ার কথা বলেছেন।’
জ্বালানি তেলের দামের কারণে হজ ফ্লাইটে জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে সরকার আগাম কী পদক্ষেপ নিচ্ছে- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘হাজিরা আল্লাহর মেহমান। ইনশাআল্লাহ, আল্লাহ সব ব্যবস্থা করবেন। কোনো জটিলতা হবে না।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না