এই সরকার ক্রীড়াবান্ধব সরকার : মামুন মাহমুদ
- আপডেট সময় : ০৭:০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ৫১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র মেরামতে যে ৩১ দফা কর্মসূচি ঘোষনা করেছিলেন সেখানে একটি দফার মধ্য উল্লেখ ছিলো যে পাঠ্যপুস্তকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে।
এই বিষয়টি তখন হয়তো অনেকে বুঝতে পারে নাই, যে খেলাধুলার মধ্য বা পাঠ্যপুস্তকে কিভাবে খেলাধুলা অর্ন্তভুক্ত করা হবে এবং এটাকে বাধ্যতামুলক করা হবে।
এখন হয়তো তরুণ সমাজ বা ছাত্র-ছাত্রীরা সেটি বুঝতে পারছে এবং খুব অল্প সময়ের মধ্যেই এটি সব স্কুলে ক্রীড়া শিক্ষক দেওয়া হবে। ক্রিকেটের জন্য ক্রিকেট শিক্ষক দেওয়া হবে, ফুটবলের জন্য ফুটবল শিক্ষক দেওয়া হবে, এভাবে স্কুল গুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং পাঠ্যপুস্তক তৈরি করা হবে সেই পুস্তক ক্লাসে এবং ফিল্ডে তাদের অনুশীলনের জন্য ব্যবস্থা করা হবে।
শনিবার (১১ এপ্রিল) রাতে পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের আয়োজনে সিনিয়র-জুনিয়র সম্মিলিত প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টের (৯ম আসর) ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এই সরকার ক্রীড়াবান্ধব সরকার, এই সরকার আমাদের তরুণ প্রজন্মকে তাদের দেহ,মন এবং মানুষিক স্বাস্থ্য বিকাশের জন্য যে খেলাধুলার অপরিসীম গুরুত্ব রয়েছে সেটি উপলদ্ধি করে।
তরুণ সমাজ সাইবার নেশায় ডুবে যাচ্ছে, হাতে মোবাইল ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে, এটা মাদকের চেইতেও আরো ভয়াবহ নেশা, এখান থেকে বেয়িড়ে আসতে হবে, আমাদের বেড় করে নিয়ে আসতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকে।
নাসিক ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ানের সভাপতিত্বে, আমির হোসাইন ও অপু প্রধানের পরিচলানায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, রমনা বিভাগের (ট্রাফিক) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী রোমানা নাসরিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দেওয়ান, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান আশা, নারায়ণগঞ্জ জেলা সাইবার দলের সভাপতি শরিফুল রহমান, পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হান্নান, আব্দুল করিম, বিএনপি নেতা শাহীন প্রধান, জাকির হোসেন ও আল-আমিন প্রমূখ।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন আলী আহম্মেদ, সুবল দেওয়ান, সুমন, রানা, হারিস, লামিম, মুন্না, হিসান, শুক্কুর, হাসান, রাফি, আবিদ, ফাহিম, রায়জিদ, আরিয়ান, মিরাজ ও টিপু।


























