০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৪৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / ১৬

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিনোদন ডেস্ক:

ভারতীয় সংগীতজগতের অমর কণ্ঠস্বর, কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। ৯২ বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। মুম্বাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এমন তথ্যই নিশ্চিত করেছে এনডিটিভিসহ ভারতের বেশকিছু গণমাধ্যম।

এর আগে হৃদরোগে আক্রান্ত হলে আশা ভোঁসলেকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সূত্রের বরাতে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ায় আশা ভোঁসলেকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ফুসফুসের সমস্যায়ও ভুগছিলেন।

অবশেষে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ও শেবন্তী মঙ্গেশকরের পাঁচ সন্তানের মধ্যে মেজ সন্তান ছিলেন আশা ভোঁসলে। পরিবারটির প্রায় সবাই সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। লতা, মিনা, আশা, ঊষা ও হৃদয়নাথ মঙ্গেশকর সবাই নিজ নিজ জায়গায় সংগীতকে সমৃদ্ধ করেছেন।

মাত্র ৯ বছর বয়সে ১৯৪৩ সালে গানের জগতে যাত্রা শুরু আশা ভোঁসলের। সেই সময় তার বড় বোন লতা মঙ্গেশকর সংগীত জগতে নিজের অবস্থান তৈরি করতে শুরু করেন। ফলে ক্যারিয়ারের শুরুতে আশাকে বারবার ‘লতার ছোট বোন’ পরিচয়ে পরিচিত হতে হয়েছে। তবে প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে নিজস্ব পরিচয় গড়ে তোলেন তিনি। হয়েছেন নিজেই এক মহাতারকা।

প্রায় আট দশকের কর্মজীবনে বিভিন্ন ভারতীয় চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন কিংবদন্তি এ গায়িকা। তার ঝুড়িতে রয়েছে অসংখ্য পুরস্কার। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন। ২০০৮ সালে পেয়েছেন পদ্মভূষণ। ১৯৯৭ সালে গ্র্যামির জন্য মনোনীত হন তিনি।

বাঙালি কন্যা আশা ভোঁসলে নানা ভাষার গান কণ্ঠে ধারণ করে ভারত উপমহাদেশে সুরের আলো জ্বেলে গেছেন আমৃত্যু। বিশেষ করে তিনি হিন্দি গানের ভুবনে অমর এক নাম। লতা মুঙ্গেশকরের বোন ও আর ডি বর্মণের স্ত্রী পরিচয়কে ছাপিয়ে হয়ে উঠেছিলেন নিজেই এক মহাতারকা। তার কণ্ঠ চিরকাল কোটি মানুষের হৃদয়ে ছুঁয়ে যাবে। তার মৃত্যুতে ভারত উপমহাদেশের শোবিজে শোকের ছায়া নেমেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

আপডেট সময় : ০৫:৪৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬