০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

নোয়াখালী-১ আসনে নব-নির্বাচিত এমপি’র সম্মানে সংবর্ধনা সভা

রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / ২৭

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আংশিক আসনের নব-নির্বাচিত এমপি ব্যরিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সম্মানে এক সংবর্ধনা সভার আয়োজন করে চাটখিল কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ।

গত শনিবার বিকেলে মাদ্রাসা মাঠে কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম এর সভাপতিত্বে সভায় শিক্ষার্থী, শিক্ষক, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপি’র আহবায়ক মোস্তফা কামাল, মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি গোলাম মর্তুজা, বিএনপি নেতা শাহজাহান রানা, আহসানুল হক মাসুদ, অধ্যক্ষ নুর মোহাম্মদ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা ভূঁইয়া, বিএনপি নেতা মোহাম্মদ হোসেন পিন্টু, গভর্নিং বডির সদস্য আলতাফ হোসেন, আরিফ হোসেন, উপাধ্যক্ষ বশির উল্যাহ, শিক্ষক মামুন হোসেন, ছাত্রদল নেতা রিয়াজ খন্দকার ও শিক্ষার্থী শাহরিয়ার নাফিজ শান্ত প্রমূখ।

সভায় ব্যরিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, চাটখিল কামিল মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। এ প্রতিষ্ঠানে অতীতে সরকারি বরাদ্দের টাকা সহ যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আগামী এক মাসের মধ্যে দুর্নীতি দমন কশিশনে অভিযোগ দেওয়ার জন্য মাদ্রাসার সভাপতিকে পরামর্শ দেন। তিনি মাদ্রাসায় একটি নতুন ভবন নির্মাণ ও সীমানা প্রাচীর করে দেওয়ার আশ^াস দেন। সভা শেষে তিনি কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

নোয়াখালী-১ আসনে নব-নির্বাচিত এমপি’র সম্মানে সংবর্ধনা সভা

আপডেট সময় : ০৫:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬