মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, মতলব এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং কোনো ধরনের অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে না।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ব্রাহ্মণচক গ্রামে মতলব উত্তর উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. জালাল উদ্দিন বলেন, মতলবে কোনো মাদক ও সন্ত্রাসের ঠাঁই হবে না। মতলববাসীর সহযোগিতায় আমরা এ অঞ্চলকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করবো।
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমি জাতীয় সংসদে চাঁদপুর-২ আসনের উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি। মতলববাসীর দীর্ঘদিনের স্বপ্ন মতলব-গজারিয়া ঝুলন্ত সেতু বাস্তবায়নের বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেছি। এছাড়া এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়েও কাজ করছি।
তিনি আরও বলেন, ধনাগোদা নদীর ওপর কচুরিপানা জমাট বেঁধে থাকায় লঞ্চসহ বিভিন্ন নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। এ সমস্যা নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মো. আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, এবং জেলা যুবদলের সহ-সভাপতি খাইরুল হাসান বেনু।
সভায় বক্তারা অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নানের রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। আলোচনা শেষে মরহুমের কবর জিয়ারে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব ডা. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না