মুক্তি পাচ্ছে বাপ্পী অভিনীত ‘শত্রু’ সিনেমা
- আপডেট সময় : ০৬:৫৫:০১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ৫৭

প্রতিদিনের বিনোদন :
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে বাপ্পী অভিনীত ‘শত্রু’ সিনেমা। আগামীকাল (৯ এপ্রিল) থেকে সিনেমাটি দেখতে পারবেন আইস্ক্রিনের দর্শকেরা।
২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো বাপ্পী চৌধুরী অভিনীত সিনেমা ‘শত্রু’। গত বছর থেকে দ্য অভি কথাচিত্র ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে সিনেমাটি। এবার এলো ওটিটিতে।
কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে ‘ভালোবাসার রং’ খ্যাত এই অভিনেতা বলেছিলেন, ‘মানসিকভাবে আমি এক ফোঁটাও হতাশ নই। আমি মনে করি, যার কাছে বিকল্প থাকে, তিনি কখনো হতাশ হন না। আমি প্রতি সপ্তাহে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাই। গল্প পছন্দ হয় না বলে সিনেমা ছাড়ছি। তাই আমার হতাশার তো প্রশ্নই আসে না।’
অ্যাকশন ঘরানার ‘শত্রু’ পরিচালনা করেছেন সুমন ধর। এতে বাপ্পীর নায়িকা জাহারা মিতু। আরও আছেন মিশা সওদাগর, আমির সিরাজি, ববি, জাদু আজাদ, সোহেল বাবু প্রমুখ।
































