চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার আসাদ্দেকুল ফেরদৌসের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে এলাকাবাসীর পক্ষে খালিশপাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে মোশারফ হোসেন গতকাল বুধবার দুপুরে চাটখিল উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, তহসিলদার আসাদ্দেকুল ফেরদৌস জমাখারিজ সহ বিভিন্ন সেবাগ্রহীতাদের বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। টাকার বিনিময়ে একজনের জায়গায় অন্যজনের নামে খতিয়ান করে থাকেন। নামজারি বা জমাখারিজ করতে গেলে ১৫ হাজার থেকে ৫০ হাজার টাকা আদায় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। টাকার বিনিময়ে হিন্দুর সম্পত্তি একজনের ভূমি অন্যজনের নামে খতিয়ান করে দেয়, তার কাছে প্রমাণ আছে বলে তিনি দাবী করেন। তিনি তহসিলদারের এইসব অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন।
এই বিষয়ে তহসিলদার আসাদ্দেকুল ফেরদৌসের সাথে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবী করেন।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না