সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
এম এ হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, কোরআন হচ্ছে আমাদের জন্য, মানুষের জন্য পূর্ণাঙ্গ একটা জীবন বিধান।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এম এ হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশন কর্তৃক বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ (বাংলা অনুবাদসহ) বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, এই যে আমাদের,কে পৃথিবীতে সকল সৃষ্টির, শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে আল্লাহতালা সৃষ্টি করেছেন আর একমাত্র তার (আল্লাহর) এবাদত করার জন্য। পৃথিবীতে আমরা কিভাবে কি কাজ করব, কিভাবে চলব তার সব কিছু এই পবিত্র কোরআন শরীফে লিপিবদ্ধ আছে।
এই পবিত্র কোরআন শুধু এর জন্য অবতীর্ণ করা হয় নাই, যে আমরা শুধু তেলাওয়াত করব আর নেকি হবে, ঐ নেকি দিয়ে জান্নাতে যাব এর জন্য করা হয় নাই। কোরআন করা হয়েছে, বিধান দেওয়া হয়েছে, পড়ার বোঝার এবং সেই অনুযায়ী আমল করে চলার জন্য।
এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলের প্রধান শিক্ষক হালিম বেগম, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রভাষক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ আরো অনেকে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না