০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

দেড় যুগ পর নতুন করে আসছে ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:২৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ৫৪

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের বিনোদন :

বাঙালির পহেলা বৈশাখ উদযাপনকে আরও রাঙিয়ে দেয় যে কয়টি গান তার মধ্যে অন্যতম জনপ্রিয় ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’। ১৮ বছর আগে ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতা থেকে উঠে আসা কণ্ঠশিল্পী সোনিয়ার কণ্ঠে গাওয়া এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল শ্রোতাদের কাছে।

সে জনপ্রিয়তার ভাটা পড়েনি এখনও। পহেলা বৈশাখ এলেই নতুন করে, নতুন প্রাণ নিয়ে গানটি ফিরে আসে, মুখে মুখে ফেরে গানটি।

বড় বড় আয়োজনে বাজতে থাকে ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’। এই গানটি এবারের পহেলা বৈশাকে নতুন করে, নতুন আয়োজন এই প্রজন্মের দর্শকদের সামনে ফের হাজির করার উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম শীর্ষ গান প্রযোজনা সংস্থা গানচিল।

গানটির মূল সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন এবারও নতুন সংগীতায়োজনে যুক্ত আছেন। নতুন করে তৈরি এই সংস্করণে আধুনিক সাউন্ড, নতুন কণ্ঠ এবং ভিডিও চিত্রের সময়োপযোগী উপস্থাপন থাকছে বলে জানিয়েছেন শওকত আলী ইমন।

তিনি বলেন, ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’ গানটির শ্রোতাপ্রিয়তা কতটা তা আর নতুন করে বলার নেই। দেশের সীমানা পেরিয়ে প্রবাসে থাকা বাঙালিদের কাছেও গানটি সমানভাবে জনপ্রিয়। পৃথিবীর যেখানেই গেছি, এই গানটির জন্য আলাদা করে ভালোবাসা পেয়েছি। নতুন প্রজন্মের কাছে গানটিকে আরও কাছাকাছি নিয়ে আসার জন্যই নতুন করে সংগীতায়োজনের ভাবনা। আমরা চেষ্টা করেছি মূল আবহটা ধরে রেখে আধুনিক সাউন্ডে উপস্থাপন করতে। আশা করছি, তরুণ প্রজন্মের শ্রোতারাও গানটিকে নিজেদের মত করে নিজের করে নেবে।

গানটির নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন শওকত আলী ইমন নিজে এবং রিয়েলিটি শো চ্যানেল আই সেরা কণ্ঠের ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা ও পাওয়ার ভয়েসের কর্নিয়া। গানের কথা লিখেছেন কবির বকুল। রাজধানীর তিনশ’ ফিটে ইতোমধ্যেই গানটির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। যেটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

আগামী ৯ এপ্রিল গানচিলের ইউটিউব চ্যানেল প্রকাশ পাবে গানটি। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ ইকবাল বলেন, আমাদের পহেলা বৈশাখের সঙ্গে গানটি দারুণভাবে জড়িয়ে আছে। গানটি তাই নতুন আয়োজনে আমরা গানচিল প্রকাশের উদ্যোগ নিয়েছি। আশা করি নতুন প্রজন্মের জেনজি দর্শকদের কাছেও গানটি নতুন করে পৌঁছাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

দেড় যুগ পর নতুন করে আসছে ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’

আপডেট সময় : ০৬:২৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬