প্রতিদিনের নিউজ :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে মোটরসাইকেল চুরির ঘটনাটি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।
এর আগে, রবিবার (৫ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের ৭ নং ওয়ার্ডের আদমজী কদমতলি এলাকায় চুরির ঘটনা ঘটে বলে নিশ্চিত করা হয়।
জানা যায়, ভুক্তভোগী পুলিশ সদস্য পল্লব চন্দ্র পন্ডিতের ব্যবহৃত এফজেড ভার্সন-২ মডেলের মোটরসাইকেলটি বাসার পার্কিংয়ে রাখা ছিল।
রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোরেরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর PS2R664100A112527।
পল্লব চন্দ্র পন্ডিত জানান, তিনি সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত এবং পরিবারসহ থানার পাশের ওই বাসায় ভাড়া থাকেন। বাসার নিচতলার পার্কিংয়ে মোটরসাইকেলটি রাখা ছিল।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
পাশাপাশি চোর শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না