প্রতিদিনের নিউজ :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়ির গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর রাত আনুমানিক ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার সীমা ডাইং সংলগ্ন মঞ্জিল মোরশেদ নামক এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার সাথে সাথে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো মালামাল উদ্ধার কিংবা কাউকে আটক করা সম্ভব হয়নি।
ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে, ডাকাত দলের সদস্য সংখ্যা ছিল আনুমানিক ৭ থেকে ৮ জন। তারা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার এবং নগদ দেড় থেকে দুই লাখ টাকা লুট করে পালিয়ে যায়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় সীমা ডাইং সংলগ্ন মঞ্জিল মোরশেদ নামে এক ব্যক্তির পাকা বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা বাড়িতে থাকা মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না