১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ
রিপোর্টার
- আপডেট সময় : ০৬:৪৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ৩২

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে এম এ হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশন কর্তৃক বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ (বাংলা অনুবাদসহ) বিতরণ করা হেেয়ছে।
রবিবার (৫ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জের ওমরপুরস্থ বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে এ কোরআন শরীফ তুলে দেন এম,এ, হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রভাষক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ আরো অনেকে।
























