বিনোদন ডেস্ক :
বাল্যবিবাহ করেছে লুবাবা! এমন খবরে রীতিমতো তোলপাড় ফেসবুক। কেউ জানিয়েছেন শুভ কামনা, কেউ বা বাল্যবিবাহ করায় জানিয়েছেন নিন্দা। চব্বিশ ঘণ্টা না পেরোতেই নতুন বক্তব্য পাওয়া গেল তার বিয়ে নিয়ে।
শিশুশিল্পী সিমরিন লুবাবা গণমাধ্যমকে জানিয়েছে, সে এখনো বিয়ে করেনি। তবে যাকে বিয়ে করছে, তার সঙ্গে আংটিবদল করেছে। গতকাল মঙ্গলবার বাগ্দত্তার সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করে সিমরিন লুবাবা লিখেছিল, ‘আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগ্দান সম্পন্ন হয়েছে।’
গত রাতে লুবাবার ওই ফেসবুক পোস্ট ঘিরে তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে আজ সন্ধ্যায় আরেকটি ফেসবুক পোস্ট দিয়ে বিষয়টি পরিষ্কার করেছে সে।
বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে ১৮ বছরের কম বয়সী মেয়ে ও ২১ বছরের কম বয়সী ছেলের বিয়ে হলে তা বাল্যবিবাহ। কেউ কেউ বলছেন, লুবাবার বয়স এখনো ১৮ বছর হয়নি। তাই এখনো বিয়ে করেনি জানিয়ে লুবাবা ফেসবুকে লিখেছে, ‘বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী, নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।’
শৈশব থেকেই বিনোদন অঙ্গনের পরিচিত মুখ সিমরিন লুবাবা। প্রয়াত খ্যাতিমান অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সে অভিনয়ে আসে সে। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিং করতো লুবাবা। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ ঘোষণা দিয়ে বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেয় সে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না